কক্সবাজারের পরে বাংলাদেশের দ্বিতীয় জনপ্রিয় সমুদ্র সৈকত কুয়াকাটা। এটিও বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য একই সাথে দেখা যায়। বিস্তীর্ণ নীল জলরাশি, বালুময় সমুদ্র সৈকত ও দিগন্তজুড়ে সূর্যের রঙ বদলানোর দৃশ্য সব মিলিয়ে এক মায়াবী সৌন্দর্যের অবতারণা ঘটে কুয়াকাটায়। আবহাওয়া পরিষ্কার থাকলে এখানে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। কুয়াকাটায় সমুদ্রসৈকতের পাশাপাশি জীববৈচিত্রের অন্যতম আবাসস্থান। এখানে রয়েছে রাখাইন সম্প্রদায়ের বিচিত্র সংস্কৃতি, বৌদ্ধ ঐতিহ্য এবং স্থানীয় জীবনযাত্রা।
ভ্রমণপিপাসু মানুষের কাছে কুয়াকাটা একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। প্রতিবছর বহু পর্যটক এখানে সমুদ্রের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসে। যদি কুয়াকাটা ভ্রমণে যেতে চান তাহলে এই নিবন্ধটি আপনার জন্য। এই নিবন্ধে কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কুয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত
কুয়াকাটা সমুদ্রসৈকত বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। এটি বঙ্গোপসাগরের উত্তর উপকূলে অবস্থিত একটি দীর্ঘ প্রাকৃতিক সমুদ্রসৈকত। পটুয়াখালী জেলা শহর থেকে কুয়াকাটা দূরত্ব প্রায় ৭২ কিলোমিটার। এই শহর থেকে সড়কপথে কুয়াকাটায় যাওয়া যায়।
কুয়াকাটার ইতিহাস ও সংস্কৃতি
কুয়াকাটার নামের সঙ্গে রাখাইন সম্প্রদায়ের প্রাচীন উপকথা।১৮ শতকের দিকে আরকান সম্প্রদায়ের মানুষ তৎকালীন বার্মা থেকে বিতাড়িত হয়ে এখানে এসেছিল। তারা মিঠা পানির প্রয়োজন মেটাতে এখানে কূপ বা কুয়া খনন করেছিলো। সেই কুয়া থেকেই এলাকার নাম হয়েছে কুয়াকাটা।স্থানীয়ভাবে প্রচলিত এই ইতিহাস কুয়াকাটার পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।
কুয়াকাটায় বর্তমানে রাখাইন সম্প্রদায়ের বাস তারা প্রধানত বৌদ্ধ ও হিন্দু ধর্মের অনুসারী। এখানে রয়েছে এশিয়ার সর্ববৃহৎ গৌতম বুদ্ধের মূর্তি। এখানে প্রতি বছর রাশ পূর্ণিমা ও মাঘী পূর্ণিমায় বিশাল মেলা বসে।দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী এই মেলা দেখতে ছুটে আসে। এ অঞ্চলের মানুষের প্রধান পেশা হলো সমুদ্রে মাছ ধরা। সমুদ্রে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। এ ছাড়াও বহু মানুষ জীবিকা নির্বাহের জন্য জড়িয়ে আছে শুটকি তৈরীর সাথে।
কুয়াকাটা সমুদ্র সৈকত কেন এত জনপ্রিয়
কুয়াকাটার জনপ্রিয়তার পেছনে রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণ। সেগুলো হলো
১. একই সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত
কুয়াকাটার জনপ্রিয়তার পেছনে রয়েছে একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ। প্রভাতের পূর্ব দিগন্তে সমুদ্রে মধ্যে দিয়ে সূর্যের রক্তিম আবির্ভাব এবং বিকেলে পশ্চিম দিগন্তে সমুদ্রের বুক চিরে সূর্যের অস্ত যাওয়ার দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে।
২. বিস্তৃত বালুকাবেলা
সৈকতের দীর্ঘ উপকূলজুড়ে রয়েছে বিস্তীর্ণ বালুময় সৈকত। সৈকতের অপরূপ দৃশ্য এবং সমুদ্রের কুয়াকাটাকে দিয়েছে অনন্য রূপ।
৩. প্রাকৃতিক সৌন্দর্য
রকেটের প্রাকৃতিক সৌন্দর্য মন মাতানো এখানে রয়েছে বিস্তীর্ণ নীল সমুদ্র ও আকাশের মিতালী, উপকূলীয় বনাঞ্চল এবং স্থানীয় জেলেদের জীবনযাত্রা। যা কুয়াকাটার পরিবেশকে বৈচিত্র্যময় করে তুলেছে।
৪. সংস্কৃতি ও ঐতিহ্য
রাখাইন সম্প্রদায়ের বসতি, বৌদ্ধ মন্দির এবং ঐতিহ্যবাহী জীবনধারা এই অঞ্চলকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করেছে।
কুয়াকাটার দর্শনীয় স্থানসমূহ
শুধু সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এর আশেপাশে রয়েছে আরও বহু দর্শনীয় স্থান। এ কারণে কুয়াকাটা আলাদা ভাবে জনপ্রিয় অর্জন করেছে। কুয়াকাটার আশেপাশের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো হল
১. কুয়াকাটা মূল সমুদ্রসৈকত
কুয়াকাটার প্রধান আকর্ষণ হল সমুদ্র সৈকত। এখানে রয়েছে বিস্তীর্ণ নীল সমুদ্র এবং বালুময় সৈকত। কক্সবাজারের মত এখানে গেলেও সৈকতে হাটা ও সমুদ্রের ঢেউ উপভোগ করা যায়। ভ্রমণ পিপাসু মানুষের কাছে কুয়াকাটা জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য। এ সময় আকাশে নানা রকমের রং ভেসে ওঠে। ছবি তোলার জন্য এই পরিবেশটি খুবই চমৎকার।
২. গঙ্গামতির চর
গঙ্গামতির চর কুয়াকাটার পূর্বদিকে অবস্থিত একটি পরিচিত উপকূলীয় পর্যটন এলাকা। এটি প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য লীলাভূমি। এখানে নদী এবং সমুদ্র একই স্থানে মিলিত হয়েছে। এ ছাড়াও এই স্থানের সূর্যোদয়ের দৃশ্য অত্যন্ত আকর্ষণীয়। গঙ্গামতির চর প্রাকৃতিকভাবে অনেক সমৃদ্ধ। এখানে নানা প্রজাতি উদ্ভিদ রয়েছে যা, এই স্থানকে অনন্য সৌন্দর্য দান করেছে।
৩. লেবুর চর
লেবুর চর কুয়াকাটার পশ্চিম দিকে অবস্থিত একটি পরিচিত দর্শনীয় স্থান। এখানকার সবুজ পরিবেশ, উপকূলীয় সৌন্দর্য এবং সমুদ্রের বিস্তৃত দৃশ্য ভ্রমণকারীদের কাছে খুবই আকর্ষণীয়। এখানে গেলে স্থানীয় জেলেদের জীবনযাত্রা এবং উপকূলীয় এলাকার প্রকৃতিও কাছ থেকে দেখা যায়।
৪. ফাতরার বন
ফাতরার বন কুয়াকাটা অঞ্চলের অন্যতম উল্লেখযোগ্য প্রাকৃতিক আকর্ষণ। এটি সুন্দরবনসংলগ্ন উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চলের অংশ হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন ধরনের উপকূলীয় উদ্ভিদ, প্রাকৃতিক খাল এবং বন্য পরিবেশ দেখা যায়। এখানে গেলে সুন্দরবনের ফিল পাওয়া যায়। নৌকায় করে এই এলাকায় যাওয়া যায় । তবে আবহাওয়া, জোয়ার-ভাটা, নৌযানের নিরাপত্তা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা বিবেচনা করে ভ্রমণ করা উচিত।
৫. রাখাইন পল্লি
কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের বসতি রয়েছে। তারা ১৮ শতকের দিকে বার্মা থেকে এসেছিল। রাখাইন পল্লীতে গেলে তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়। তাদের তৈরি তাঁতের কাপড় ও স্থানীয় হস্তশিল্প পর্যটকদের কাছে আকর্ষণীয়। স্থানীয় বাজারে তারা এগুলো বিক্রি করে।
৬. সীমা বৌদ্ধ মন্দির
কুয়াকাটার পরিচিত ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর মধ্যে সীমা বৌদ্ধ মন্দির উল্লেখযোগ্য। এখানকার রাখাইনরা ধর্মাবলম্বী। এই মন্দিরে রয়েছে এশিয়ার সর্ববৃহৎ গৌতম বুদ্ধের মূর্তি।যেটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এখানে প্রতিবছর রাশ পূর্ণিমা ও মাঘী পূর্ণিমায় বিশাল মেলা বসে।দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী এই মেলা দেখতে এখানে ছুটে আসে।
৭. কুয়াকাটার কুয়া
কুয়াকাটার নামকরণের সঙ্গে সম্পর্কিত ঐতিহ্যবাহী কুয়া। যেটি পর্যটকদের কাছে আগ্রহের বিষয়। তাই কুয়াকাটা গেলে সবাই এই কূয়াটাকে একবার হলেও নিজের চোখে দেখে আসে। স্থানীয় ইতিহাস ও প্রচলিত কাহিনি জানতে জায়গাটি ঘুরে দেখতে পারেন।
কুয়াকাটা ভ্রমণের উপযুক্ত সময়
বছরের সব সময়ই কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ করা যায়। তবে পর্যাটকদের কাছে ভ্রমণের জন্য শীতকাল বেশি জনপ্রিয় আরামদায়ক মনে হয়। এ সময় আবহাওয়া তুলনামূলক নরম ও পরিষ্কার থাকে এবং ভ্রমণের জন্য উপযুক্ত সময়।গরমের দিনে অতিরিক্ত রোদে পর্যটকদের কষ্ট হতে পারে। কিন্তু শীতকালে এই ঝামেলা না থাকায় এই সময়কে পিক সিজন বলা হয়। এ সময় সবচাইতে বেশি মানুষ এখানে ভ্রমণ করে। তবে কুয়াকাটায় একেক ঋতুতে একেক প্রাকৃতিক সৌন্দর্য বিরাজ করে। কোন ঋতুতে গেলে কোন সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেগুলো হলো
অক্টোবর থেকে মার্চ: তুলনামূলক শীতল ও আরামদায়ক আবহাওয়ার কারণে এই সময় ভ্রমণের জন্য জনপ্রিয়।
এপ্রিল থেকে জুন: গরম ও আর্দ্রতা বেশি থাকতে পারে। দিনের বেলায় ঘোরাঘুরিতে কিছুটা অসুবিধা হতে পারে।
জুলাই থেকে সেপ্টেম্বর: বর্ষাকালে প্রকৃতি সবুজ ও প্রাণবন্ত হয়ে ওঠে। তবে বৃষ্টি, সমুদ্রের উত্তাল অবস্থা এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বিবেচনায় সতর্ক থাকতে হয়।
বিশেষ করে বর্ষা ও ঘূর্ণিঝড়প্রবণ সময়ে ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা দেখে নেওয়া উচিত।
কীভাবে কুয়াকাটা যাবেন
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক ও নৌপথে কুয়াকাটায় যাওয়া যায়। যাত্রার শুরু, পরিবহন ব্যবস্থা এবং সড়কের পরিস্থিতির ওপর সময় ও খরচ নির্ভর করে।
ঢাকা থেকে কুয়াকাটা
বাসে: পদ্মা সেতু ও পায়রা সেতু হওয়ার কারণে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়া অনেক সহজ হয়ে গেছে। ঢাকা থেকে বাসে করে খুব সহজেই কুয়াকাটা যাওয়া যায়। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার ঢাকার সাইদাবাদ, আব্দুল্লাহপুর অথবা গাবতলী বাসস্ট্যান্ড থেকে কুয়াকাটা সরাসরি বহু বাস যাতায়াত করে। এর মধ্যে উল্লেখযোগ্য শ্যামলী, হানিফ ও গ্রীনলাইন। বাসের ধরন ভেদে ভাড়া ৭৫০ টাকা থেকে শুরু করে ১৬০০ টাকা পর্যন্ত। সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা।
লঞ্চ: ঢাকা থেকে সহজেই লঞ্চে করে কুয়াকাটা যাওয়া যায়। এজন্য সদরঘাট থেকে বরিশাল অথবা পটুয়াখালীগামী লঞ্চে যেতে হবে। সবচেয়ে উপযোগী হয় সন্ধ্যায় লঞ্চে উঠলে এবং সকালে পটুয়াখালী বা বরিশালে পৌঁছানো যায়। তারপর সেখান থেকে বাসে করে কুয়াকাটা যাওয়া যায়।
ব্যক্তিগত গাড়িতে: ব্যক্তিগত গাড়ি নিয়ে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের সড়কপথ ব্যবহার করে কুয়াকাটা যাওয়া যায়।
দেশের অন্যান্য স্থান থেকে
বরিশাল, পটুয়াখালী, খুলনা ও অন্যান্য অঞ্চল থেকে বাস বা ব্যক্তিগত পরিবহনে কুয়াকাটা যাওয়া সম্ভব। বরিশাল বা খুলনা বিভাগীয় শহর থেকে কুয়াকাটার উদ্দেশ্যে সরাসরি বাস যাতায়াত করে। যাত্রার আগে সংশ্লিষ্ট পরিবহন সংস্থার সময়সূচি জেনে নেওয়া উচিত।
কুয়াকাটায় কোথায় থাকবেন
কুয়াকাটায় পর্যটকদের জন্য বিভিন্ন মানের হোটেল, রিসোর্ট ও আবাসিক ব্যবস্থা রয়েছে। বাজেট অনুযায়ী সাধারণ আবাসিক হোটেল থেকে শুরু করে তুলনামূলক উন্নত মানের রিসোর্টও রয়েছে এখানে। দুই তিন হাজার টাকা থেকে শুরু করে অনেক দামী মানের হোটেলও এখানে রয়েছে। বেশিরভাগ হোটেলেই দুই থেকে তিন হাজারের মধ্যে পাওয়া যায়। পিক সিজন না ছুটির দিনগুলোতে হোটেল পেতে একটু কষ্ট হয়ে থাকে। কিন্তু অন্যান্য সময় খুব সহজেই হোটেল পাওয়া যায়।
কুয়াকাটার বিখ্যাত খাবার
সমুদ্র উপকূলের ভ্রমণে স্থানীয় খাবার উপভোগ করার আলাদা আনন্দ রয়েছে। কুয়াকাটায় গিয়ে পর্যটকেরা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ও স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন। এখানে সাধারণত যেসব খাবার পর্যটকদের আকর্ষণ করে:
- ইলিশ মাছের বিভিন্ন পদ।
- রূপচাঁদা মাছ ভাজা।
- চিংড়ি মাছের পদ।
- কাঁকড়া রান্না।
- বিভিন্ন সামুদ্রিক মাছের ঝোল ও ভুনা।
- স্থানীয় ভর্তা ও ভাত।
খাবার অর্ডার করার আগে দাম, মাছের ধরন এবং ওজন সম্পর্কে পরিষ্কারভাবে জেনে নেওয়া ভালো।
কুয়াকাটায় খাবেন কোথায়
কুয়াকাটা বেশিরভাগ হোটেল খাবার ব্যবস্থা রয়েছে। এছাড়া আপনি যদি স্থানীয় বিখ্যাত ও ঐতিহ্যবাহী খাবারগুলো খেতে চাযল তাহলে বাইরে বিভিন্ন হোটেল রয়েছে সেগুলোতে খেতে পারে। চিংড়ি, কাকড়া সহ সমস্ত বিখ্যাত খাবার স্থানীয় হোটেলে পাবেন। তবে খাবার খেলে অবশ্যই দাম জেনে নিবেন।
কুয়াকাটা ভ্রমণ পরিকল্পনা
যারা অল্প সময়ে কুয়াকাটা ঘুরে দেখতে চান, তাদের জন্য দুই দিনের একটি পরিকল্পনা হতে পারে।
প্রথম দিন
- সকালে বা দুপুরে কুয়াকাটায় পৌঁছে হোটেলে উঠুন।
- বিকেলে মূল সমুদ্রসৈকত ঘুরে দেখুন।
- সূর্যাস্ত উপভোগ করুন।
- রাতে স্থানীয় সামুদ্রিক খাবার চেখে দেখুন।
দ্বিতীয় দিন
- ভোরে সূর্যোদয় দেখতে বের হন।
- এরপর গঙ্গামতির চর বা লেবুর চর ঘুরে দেখুন।
- সময় ও সুযোগ থাকলে রাখাইন পল্লি এবং সীমা বৌদ্ধ মন্দির পরিদর্শন করুন।
- বিকেলে ফেরার প্রস্তুতি নিন।
ফাতরার বন ঘুরতে চাইলে নৌযাত্রার সময়, আবহাওয়া ও নিরাপত্তা বিবেচনায় আলাদা সময় বরাদ্দ রাখা ভালো।
কুয়াকাটা ভ্রমণে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
সমুদ্রসৈকতে আনন্দের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। কিছু সাধারণ সতর্কতা মেনে চললে ভ্রমণ আরও স্বস্তিদায়ক হতে পারে।
১. সমুদ্র উত্তাল থাকলে পানিতে নামবেন না।
২. লাল পতাকা, লাইফগার্ড ও প্রশাসনের নির্দেশনা মেনে চলুন।
৩. অপরিচিত বা গভীর পানিতে সাঁতার কাটার ঝুঁকি নেবেন না।
৪. শিশুদের সমুদ্রের কাছে একা যেতে দেবেন না।
৫. নৌভ্রমণের সময় লাইফ জ্যাকেট ব্যবহার করুন।
৬. স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণীর ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকুন।
৭. সৈকতে প্লাস্টিক, খাবারের প্যাকেট বা বর্জ্য ফেলে যাবেন না।
৮. ঘূর্ণিঝড় বা দুর্যোগের সতর্কতা থাকলে ভ্রমণ স্থগিত রাখুন।
পরিশেষে
মানুষের বিষন্ন মনকে অচিরেই উৎফুল্ল করে দেয় সমুদ্র। সমুদ্র মানুষের মনকে পুলকিত করে। অনেকেই রয়েছে অর্থের অভাবে কক্সবাজার যেতে পারেনা তাদের জন্য কুয়াকাটা আকর্ষণীয় গন্তব্য। কুয়াকাটা কক্সবাজার থেকে কোন অংশে কম নয়। এখানে গেলে উপকূলীয় জনজীবন, সংস্কৃতি, ইতিহাস ও সমুদ্রের স্বাদ একই সাথে নেওয়া যায়। এছাড়াও একই সাথে সমুদ্রের মধ্যে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়। প্রকৃতির কোলে নিজেকে সমর্পিত করার একটি আকর্ষণীয় গন্তব্য কুয়াকাটা।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. কুয়াকাটা সমুদ্রসৈকত কোথায় অবস্থিত?
কুয়াকাটা সমুদ্রসৈকত বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত।
২. কুয়াকাটাকে কেন সাগরকন্যা বলা হয়?
কুয়াকাটার বিস্তৃত সমুদ্রসৈকত, প্রাকৃতিক সৌন্দর্য এবং বঙ্গোপসাগরের মনোমুগ্ধকর দৃশ্যের কারণে একে ভালোবেসে সাগরকন্যা বলা হয়।
৩. কুয়াকাটায় কি একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়?
হ্যাঁ। সৈকতের উপযুক্ত অংশ থেকে আবহাওয়া ও দিগন্ত পরিষ্কার থাকলে সমুদ্রের দিকেই সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা সম্ভব।
৪. কুয়াকাটা ভ্রমণের সেরা সময় কোনটি?
সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময় তুলনামূলক আরামদায়ক। তবে আবহাওয়া ও সমুদ্রের পরিস্থিতি দেখে ভ্রমণ করা উচিত।
৫. কুয়াকাটা যেতে কত দিন প্রয়োজন?
মূল সৈকত ও আশপাশের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখতে দুই দিন রাখা যেতে পারে। আরও স্বস্তিতে ঘুরতে চাইলে তিন দিন সময় নেওয়া ভালো।
আরো পড়ুন
- কাপ্তাই লেক-ইতিহাস, কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কোথায় থাকবেন
- কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ গাইড। ইতিহাস, যাওয়া ও খাওয়ার উপায়, ট্যুর প্লান
- কেওক্রাডং ভ্রমণ গাইড: কিভাবে যাবেন, কোথায় থাকবেন, বিস্তারিত তথ্য
- মাউন্ট এভারেস্ট ভ্রমণ গাইড | উচ্চতা, অবস্থান ও ইতিহাস
- আগ্রার তাজমহল ভ্রমণ গাইড: ইতিহাস, যাতায়াত, খরচ ও ভ্রমণ টিপস
- গোপালগঞ্জের বিখ্যাত খাবার কি এবং সেগুলো কোথায় পাওয়া যায়
- বগুড়ার বিখ্যাত খাবার: দই, মিষ্টি ও ঐতিহ্যবাহী খাবার, কোথায় খাবেন
- শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি কুষ্টিয়া ভ্রমণ: ইতিহাস, দর্শনীয় স্থান, যাতায়াত, টিকিট
- খুলনার বিখ্যাত খাবার: চুইঝাল, চিংড়ি ও ঐতিহ্যবাহী খাবার, কোথায় স্বাদ নিবেন
- সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ: ইতিহাস, দর্শনীয় স্থান, যাতায়াত, খরচ ও সম্পূর্ণ ভ্রমণ গাইড



