বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জেলা খুলনা। এ জেলায় রয়েছে সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্য। সুন্দরবনের কোলঘেঁষা হওয়ার কারণে জেলাটি খাদ্য খাদ্যসংস্কৃতিতে রয়েছে নানা বৈচিত্র্য। সুন্দরবনের রয়েছে নানা প্রজাতির মাছ থেকে শুরু করে চিংড়ি, কাঁকড়ার মতো সুস্বাধু খাবার। এছাড়াও এ জেলায় প্রচুর পরিমাণ চিংড়ি ও কাঁকড়া চাষ হয়। বিভিন্ন ধরনের সুস্বাদু মসলার দিক থেকেও এ জেলাটি অনন্য। এখানকার মাটি প্রচুর পরিমানে উর্বর। যে কারণে এখানে বিভিন্ন ধরনের মসলা জন্মায় যার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো চুইঝাল।
খুলনার ঐতিহ্যবাহী খাবারের কথা উঠলে সর্বপ্রথম মাথাই আসে চুইঝালের মাংসের কথা। চিংড়ি মাছের মালাইকারি, কাঁকড়ার ঝোল এবং শীতের পিঠাপুলিও স্থানীয় খাদ্যসংস্কৃতির উল্লেখযোগ্য অংশ। এই নিবন্ধে খুলনার বিখ্যাত খাবার কি এবং কোথায় সেগুলোর স্বাদ নিতে পারবেন তার নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

খুলনার বিখ্যাত খাবার
১. চুইঝালের মাংস
খুলনার একটি অন্যতম বিখ্যাত এবং অতিপরিচিত খাবার হল চুই ঝালের মাংস। চুইঝাল দিয়ে গরু, ছাগল এবং হাঁসের মাংস রান্না করা হয়। চুইঝাল মাংসের স্বাদকে অতি লোভনীয় ও আকর্ষণীয় করে তোলে। Piper chaba প্রজাতির একটি লতাজাতীয় উদ্ভিদ হলো চুইঝাল।এর কাণ্ড ও শিকড়ের অংশ ছোট টুকরো করে রান্নায় ব্যবহার করা হয়। এর স্বাদ আর সাধারণ মরিচের স্বাদ একরকম নয়। চুইঝালের রয়েছে নিজস্ব সুগন্ধ ও ধীরে অনুভূত হওয়া ঝাঁজালো স্বাদ। যা মাংসকে করে অতি সুস্বাদু।
দীর্ঘদিন ধরে খুলনাতে এই ঐতিহ্য প্রচলিত রয়েছে। বলা চাই খুলনাতে একপ্রকার চুইঝাল ছাড়া মাংস রান্না হয় না। এছাড়াও মাংস তে দেওয়া হয় আজতো রসুন যা মাংসের সংবাদকে বহুগুন বাড়িয়ে দেয়। গরু ছাগল এবং হাঁসের মাংস চুরি রান্না করা হয়। চুইঝাল সাথে আদা, পেঁয়াজ, মরিচ, রসুন সহ বিভিন্ন মসলা দিয়ে মাংস রান্না করা হয়। খুলনা অঞ্চলে এই খাবারটি অত্যন্ত জনপ্রিয়।
কোথায় স্বাদ নিবেন
- আব্বাস হোটেল, চুকনগর চুইঝাল খাসির মাংসের জন্য সবচেয়ে পরিচিত জায়গাগুলোর একটি। ডুমুরিয়া উপজেলার চুকনগরে অবস্থিত।
- আব্বাস হোটেল, মজিদ সরণি খুলনা শহরের মধ্যে চুইঝালধর্মী মাংসের স্বাদ খুঁজতে পারেন।
- কামরুলস স্পেশাল গ্রেভি বিফ অ্যান্ড মাটন খুলনা-সাতক্ষীরা সড়ক এলাকায় চুইঝাল গরু ও খাসির মাংসের জন্য পরিচিত।
- আল-আরাফা রেস্টুরেন্ট-২ স্থানীয় খাবার ও চুইঝাল গরুর মাংসের জন্য বিবেচনা করতে পারেন।
- জবেদ হোটেল খুলনা শহরের স্থানীয় মাংসের খাবারের আরেকটি বিকল্প।
২. সুন্দরবন অঞ্চলের কাঁকড়ার রান্না
সুন্দরবনের কোলঘেঁষা এবং অঞ্চলে যথেষ্ট নদী নালা থাকায় এখানে প্রচুর কাঁকড়া উৎপন্ন হয়। বিহ জায়গায় কাঁকড়া চাষ হয় এবং নদীতে প্রচুর পরিমাণ কাঁকড়া পাওয়া যায়। এই কাঁকড়া গুলোর স্বাদ অত্যান্ত সুস্বাদু। বিশেষ করে মাড ক্র্যাব বা কাদামাটির কাঁকড়া পাওয়া যায়।কাকড়া শুধু সুস্বাদু নয় এই অঞ্চলের অর্থনীতিতেও করেছে সমৃদ্ধ। কাকড়ার স্বাদ কিছুটা চিংড়ি মাছ বা বড় লবস্টারের মত। কাঁকড়া সাধারণত পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ও বিভিন্ন মসলা দিয়ে রান্না করা হয়
এ অঞ্চলে মানুষের কাছে কাকড়া খুবই জনপ্রিয়। বিশেষ করে কাকাড়ার ঝোল। ছোট বড় জোয়ান বৃদ্ধ সকলের কাছে এটি খুবই জনপ্রিয়।
কোথায় স্বাদ নিবেন
- ভৈরবী খুলনার খালিশপুরের ৭ নম্বর লঞ্চঘাট এলাকায়। এখানে সামুদ্রিক মাছ ও কাঁকড়ার গ্রিলজাতীয় খাবারের জন্য খোঁজ নিতে পারেন।
- হোটেল আল-জামিল খুলনা সিটি বাইপাস এলাকায়। সি-ফুড ও গ্রিল করা মাছের খাবারের জন্য পরিচিত।
৩. চিংড়ির বিভিন্ন পদ
নদীবৈধ তো লবণাক্ত অঞ্চল হওয়ার কারণে খুলনাতে প্রচুর পরিমাণ চিংড়ি পাওয়া যায়। খুলনাতে প্রচুর পরিমাণ নদী-নালা খাল বিল রয়েছে এগুলোর পানিও লবণাক্ত। জোয়ারের সময় এই পানি খালের মাধ্যমে ঘেরে নিয়ে আসা হয়। তারপর সেখানে চিংড়ির পোনা ছাড়া হয়। খুলনায় বিভিন্ন প্রজাতির চিংড়ি চাষ হয় এর মধ্যে বাগদা, গলদা, হরিনা, চালি সহ আরো বিভিন্ন প্রজাতির চিংড়ি। এ অঞ্চলের চিংড়িকে সাদা সোনা বলা হয়। খুলনার অর্থনীতি এবং খাদ্যের একটি বড় অংশ পূরণ করে চিংড়ি।
অঞ্চলে একটি জনপ্রিয় খাদ্য হচ্ছে গলদা ও বাগদা চিংড়ির মালাইকারি। এটি অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় একটি খাবার। এছাড়াও চিংড়ি ঝোল, ভুনা, ভাজি ও ভর্তা করেও খাওয়া হয়। যেভাবে খাওয়া হোক না কেন চিংড়ির স্বাদ অনন্য। গলদা চিংড়ির স্বাদ অনন্য এগুলো আকারেও বেশ বড় হয়। এর পরে রয়েছে বাগদা চিংড়ি যেগুলো এখানকার চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হয়। তাই খুলনায় আসলে খুলনার চিংড়ির স্বাদ নিতে ভুলবেন না।
কোথায় স্বাদ নিবেন
- হোটেল আল-জামিল সি-ফুডের জন্য খোঁজ নিতে পারেন।
- জাফরান রুফটপ রেস্টুরেন্ট অ্যান্ড সি-ফুড গার্ডেন ইব্রাহিম মিয়া রোড, খুলনা। সি-ফুডের বিভিন্ন পদ পাওয়া যায় কি না মেনু দেখে নিতে পারেন।
৪. খুলনার শীতের পিঠাপুলি
খুলনার খাদ্য সংস্কৃতিতে রয়েছে বহু বৈচিত্র। প্রাচীনকাল থেকেই অঞ্চলের মাটি খুবই উর্বর। এখানে বিভিন্ন প্রজাতির গাছ থেকে শুরু হচ্ছে প্রচুর পরিমাণ গবাদি পশু জন্মায়। সেজন্য এখানে প্রচুর পরিমাণ দুধ পাওয়া যায়। এই দুধ থেকে নানা ধরনের পিঠা পুলি তৈরি হয়। খুলনা অঞ্চলে প্রচুর পরিমাণ খেজুর গাছ রয়েছে যে কারণে খেজুরের রস খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি হয়। খুলনার বিখ্যাত পিঠাগুলোর মধ্যে রয়েছে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, পুলিপিঠা, দুধপুলি, দুধচিতই ও নকশী পিঠা। ভোজনরসিক মানুষদের কাছে এই পিঠাগুলো খুবই জনপ্রিয়।
বিশেষ করে শীতকালে এই পিঠাগুলোর জনপ্রিয় ব্যাপকভাবে বেড়ে যায়। শীতকালে নতুন চালের গুড়া শীতের খেজুরের রস দিয়ে তৈরি পিঠা এর কাছে খুবই কদর পায়। স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটকদের কাছে পিঠাগুলো খুবই জনপ্রিয় হয়ে ওঠে
কোথায় স্বাদ নিবেন
শহরে শীতের মৌসুমে পিঠার অস্থায়ী দোকান বসে। উল্লেখযোগ্য কয়েকটি এলাকা হলো
- রূপসা ঘাট
- পিটিআই মোড়
- দৌলখোলা মোড়
- গল্লামারী
- পিকচার প্যালেস মোড়
- শান্তিধাম মোড়
- নিউ মার্কেট এলাকা
- সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড
শীতকালে সন্ধ্যার দিকে এসব এলাকায় গেলে তাজা তৈরি পিঠা পাওয়ার সম্ভাবনা বেশি। তবে সব দোকানে সব ধরনের পিঠা পাওয়া যায় না।
৫. খুলনার ঐতিহ্যবাহী মিষ্টি
খুলনা শুধু চিংড়ি বা চুইঝালের জন্যই বিখ্যাত নয় মিষ্টির জন্য প্রাচীনকাল থেকে খুলনা খুবই জনপ্রিয়। খুলনায় প্রচুর পরিমাণ দুধ উৎপন্ন হয় মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয়। খুলনা সবচাইতে জনপ্রিয় মিষ্টি হল রসগোল্লা ও পানতুয়া। খুলনার রসগোল্লা নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির কারণে বিখ্যাত। রসগোল্লা তৈরিতে কারিগরদের ঐতিহ্যগত প্রক্রিয়া রয়েছে। খুলনার আরেকটি জনপ্রিয় মিষ্টি হলো পানতুয়া। শুধু খুলনা নয় এই পান্তুয়া সারাদেশে বিখ্যাত। এ ছাড়াও রয়েছে দই, সন্দেশ ও বিভিন্ন ধরনের ছানার মিষ্টি।
কোথায় স্বাদ নিবেন
ইন্দ্রমোহন সুইটস খুলনার পুরোনো পরিচিত মিষ্টির দোকানগুলোর একটি। The Business Standard-এর একটি খাদ্যবিষয়ক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির প্রায় ১৩৫ বছরের ইতিহাস এবং রসগোল্লা ও সন্দেশের বিশেষ পরিচিতির কথা উল্লেখ করা হয়েছে।
৬. খুলনার বিখ্যাত কাবাব ও বোনলেস পরোটা
কাবাব ও পরোটা খুলনার নিজস্ব ঐতিহ্যবাহী খাবার নয়, তবুও এখানে এর জনপ্রিয়তা ব্যাপক। বিশেষ করে কাবাব, গ্রিলড চিকেন, বিফ চাপ এবং বসনিয়া পরোটার স্বাদ খুলনাতে অসাধারণ। খুলনা শহরে এর চাহিদা ব্যাপক স্থানীয় মানুষটিকে শুরু করে ভোজনরসিক মানুষের কাছে এই খাবারগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
কোথায় স্বাদ নিবেন
- গেস্কো কাবাব (Gesco Kabab)
৭. ফালুদা
খুলনা শহরের আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে ফালুদা। খুলনাতে গেলে এক গ্লাস ফালুদা না খেলে যাওয়ার অর্থ বৃথা হয়ে যায়। খুলনা শহরের ফালুদা স্বাদ অত্যন্ত সুস্বাদু। গরমের দিনে এক গ্লাস ফালুদা নিমিষেই সারাদিনের ক্লান্ত দূর করে। স্থানীয় মানুষ থেকে শুরু করে ভ্রমণকারীদের জন্য ফালুদা খুলনাতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
কোথায় স্বাদ নিবেন
- পিকচার প্যালেস মোড়ের ডিলাক্স
- পার্ক সাইড ক্যাফে
- সিটি ইন
- মান্নান চটপটি ও ফালুদা হাউস
৮. কাচ্চি বিরিয়ানি
খুলনা অঞ্চলের আরেকটি ঐতিহ্যবাহী খাবারগুলো কাচ্চি বিরানী। ছোট, বড়, বৃদ্ধ, জোয়ান সকলের কাছে এটি খুবই জনপ্রিয়। বিভিন্ন সামাজিক উৎসব অনুষ্ঠান, অথিতি আপ্যায়নে কাচ্চি ছাড়া ভোজন পূর্ণতা পায় না। এ অঞ্চলের কাচ্চিতে রয়েছে ঐতিহ্যবাহী ও স্বাদ। তাই খুলনাতে আসলে খুলনার কাচ্চি বিরিয়ানির স্বাদ নিতে ভুলবেন না।
কোথায় স্বাদ নিবেন
- কাচ্চি ভাই
- হাজী কাচ্চি ঘর
- কাচ্চি ডাইন
- কাচ্চি হাউস
FAQ
১. খুলনার সবচেয়ে বিখ্যাত খাবার কোনটি?
উত্তর: খুলনার চুইঝাল মাংস, চিংড়ি মাছ ও সুন্দরবনের মধু বেশ জনপ্রিয়।
২. খুলনার চুইঝাল মাংস কেন বিখ্যাত?
উত্তর: চুইঝালের ঝাঁঝালো স্বাদ ও মসলার বিশেষ মিশ্রণের কারণে এটি বিখ্যাত।
৩. খুলনায় কোথায় বিখ্যাত চুইঝাল মাংস পাওয়া যায়?
উত্তর: খুলনা শহরের বিভিন্ন স্থানীয় রেস্টুরেন্ট ও খাবারের দোকানে চুইঝাল মাংস পাওয়া যায়।
৪. খুলনার বিখ্যাত সামুদ্রিক খাবার কী কী?
উত্তর: চিংড়ি, কাঁকড়া ও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ খুলনার জনপ্রিয় খাবার।
৫. খুলনা থেকে কোন খাবার বা খাদ্যপণ্য কিনে আনা যায়?
উত্তর: সুন্দরবনের খাঁটি মধু, চিংড়ি শুঁটকি ও স্থানীয় মাছের তৈরি খাবার কিনে আনা যায়।
আরো পড়ুন
- কাপ্তাই লেক-ইতিহাস, কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কোথায় থাকবেন
- কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ গাইড। ইতিহাস, যাওয়া ও খাওয়ার উপায়, ট্যুর প্লান
- কেওক্রাডং ভ্রমণ গাইড: কিভাবে যাবেন, কোথায় থাকবেন, বিস্তারিত তথ্য
- মাউন্ট এভারেস্ট ভ্রমণ গাইড | উচ্চতা, অবস্থান ও ইতিহাস
- আগ্রার তাজমহল ভ্রমণ গাইড: ইতিহাস, যাতায়াত, খরচ ও ভ্রমণ টিপস
- গোপালগঞ্জের বিখ্যাত খাবার কি এবং সেগুলো কোথায় পাওয়া যায়
- বগুড়ার বিখ্যাত খাবার: দই, মিষ্টি ও ঐতিহ্যবাহী খাবার, কোথায় খাবেন
- শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি কুষ্টিয়া ভ্রমণ: ইতিহাস, দর্শনীয় স্থান, যাতায়াত, টিকিট


