রবীন্দ্র কুঠিবাড়ি কুষ্টিয়া

শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি কুষ্টিয়া ভ্রমণ: ইতিহাস, দর্শনীয় স্থান, যাতায়াত, টিকিট

বাংলা সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে স্থানটির নাম সেটি রবীন্দ্র কুঠিবাড়ি কুষ্টিয়া। এখানেই রচিত হয়েছে বাংলা সাহিত্যের বিখ্যাত সব সাহিত্যেকর্ম। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ থেকে শুরু করে বহু বিখ্যাত কাব্য, ছোটগল্প, পত্রসাহিত্য এখানেই রচিত হয়েছে। এখানকার পরিবেশ রবীন্দ্রনাথের সাহিত্য চর্চায় ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল বিশেষ করে বাংলার পল্লী প্রকৃতি, নদী কেন্দ্রিক জীবন, স্থানীয় সংস্কৃতি। ছিন্নপত্রবলীতে রবীন্দ্রনাথ ঠাকুর এই কুষ্টিয়ার পল্লী প্রকৃতি, পদ্মানদী কেন্দ্রিক জীবন তুলে এনেছেন। তাই এই কুঠিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান। এখানে এলে শুধু একটি পুরোনো জমিদারবাড়ি দেখা হয় না, বরং ফিরে যাওয়া যায় বাংলা সাহিত্যের সেই স্বর্ণযুগে।

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় গুলো কেটেছে কুঠিবাড়িতে। জমিদারি দেখাশোনার জন্য তিনি এখানে এসেছিলেন পরবর্তীতে তিনি এখানকার  সৌন্দর্যের মায়ায় পড়ে গেছিলেন। বর্তমানে কুঠিবাড়িটি জাদুঘর হিসেবে সংরক্ষিত রয়েছে। এখানে কবির বিভিন্ন ছবি, ব্যবহৃত আসবাবপত্র, বিভিন্ন স্মৃতিচিহ্ন ও শিল্পকর্ম রয়েছে। এই নিবন্ধে রবীন্দ্র কুঠিবাড়ি কুষ্টিয়া ভ্রমণ, এর ইতিহাস দর্শনীয় স্থান সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রবীন্দ্র কুঠিবাড়ি কুষ্টিয়া

শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি কোথায় অবস্থিত?

শিলাইদহ কুঠিবাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরেশদপুর গ্রামে অবস্থিত। এটি কুষ্টিয়া শহর থেকে আনুমানিক ১৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। এই জায়গাটি মূলত ঠাকুর পরিবারের জমিদারি কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদারি দেখাশোনার দায়িত্ব পালন করার পাশাপাশি সাহিত্যচর্চা করেছেন। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত একটি জাদুঘর।

 

শিলাইদহ কুঠিবাড়ির ইতিহাস

রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার পরিবারের সন্তান ছিলেন। তাদের পারিবারিক জমিদারি ছিল তৎকালীন পূর্ব বাংলার  শিলাইদহ (কুষ্টিয়া), শাহজাদপুর (সিরাজগঞ্জ) এবং পতিসর (নওগাঁ)। তার  পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এই অঞ্চলে জমিদারি স্বত্ব লাভ করেন। সেই সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮৯ সালে তিনি এ অঞ্চলে জমিদারি দেখাশোনার কাজে যুক্ত হন। এরপর ১৮৯১ থেকে ১৯০১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি শিলাইদহে অবস্থান করেন। বলা যায় প্রায় দশবছর তিনি এখানেই অবস্থান করেছেন।

পল্লী প্রকৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। এ সময় তিনি বাংলার প্রকৃতির নদী এবং মানুষ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হন। তিনি বিভিন্ন সময়ে পদ্মা নদীতে বোটে করে ঘুরে বেড়াতেন এবং বাংলার পল্লী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন। তিনি এখানকার এই পুরনো তিনতলা জমিদার বাড়িতে থাকতেন। এখান থেকেই তিনি বাংলার পল্লী প্রকৃতি ও মানুষের জীবন যাপন গভীরভাবে উপলব্ধি করতে। তিনি একজন প্রজাদরদী জমিদার ছিলেন। প্রজাদের বিপদ-আপদে তিনি সাহায্য করতে। রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথেও যুক্ত ছিলেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৫৮ সাল থেকে শিলাইদহ কুঠিবাড়ি সংরক্ষণের উদ্যোগ নেয়। তখন থেকেই এটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী সময়ে কবির স্মৃতিচিহ্ন সংগ্রহ করে এখানে জাদুঘর প্রতিষ্ঠা করা হয়।

 

রবীন্দ্রনাথের শিলাইদহের সাহিত্যজীবন

শিলাইদহ শুধু একটি জমিদার বাড়ি ছিল না, এটি ছিল বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ স্থান। যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখানকার প্রকৃতি রবীন্দ্র সাহিত্যে নতুন মাত্রা যোগ করে। শিলাইদহে অবস্থান কালে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো হল

See also  কক্সবাজার সমুদ্র সৈকতের ইতিহাস, দর্শনীয় স্থান, খরচ ও ভ্রমণ টিপস

১. সোনার তরী

রবীন্দ্র ঠাকুরের অন্যতম বিখ্যাত একটি কাব্য সোনার তরী। এই কাব্যের রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার পল্লী প্রকৃতি তুলে ধরেছেন। তিনি এ সময় পদ্মা নদীতে বোটে করে ঘুরে বেড়াতে এবং বাংলার পল্লী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন। সোনার তরী রচনায় শিলাইদহের পল্লী প্রকৃতি ব্যাপক প্রভাব ফেলেছে।

২. চিত্রা

রবীন্দ্রসাহিত্যের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলোর একটি। চিত্রা কাব্যে রবীন্দ্রনাথ শিলাইদহ তথা পূর্ব বাংলার পল্লী প্রকৃতি তুলে ধরেছে। তার এই কাব্যে শিলাইদহের প্রকৃতির ব্যাপক অবদান রয়েছে।

৩. চৈতালী

রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটি বিখ্যাত কাব্য চৈতালি। চৈতালিতে জীবন এবং মানুষের সরল জীবনযাত্রা উঠে এসেছে।

৪. ছিন্নপত্র

রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র পত্রসাহিত্য হলো ছিন্নপত্র।  এখানে অবস্থানকালে তিনি তার ভাগ্নিকে এখানকার পল্লী প্রকৃতি বর্ণনা তুলে ধরতেন। চিঠিগুলোতে তিনি তৎকালীন বাংলার প্রকৃতি, নদী, গ্রাম এবং মানুষের জীবন সম্পর্কে অসাধারণ বর্ণনা তুলে এনেছেন। সেই চিঠিগুলো পরবর্তীতে একত্রে ছিন্নপত্র নামে প্রকাশিত হয়।

এ ছাড়া শিলাইদহে থাকাকালে তিনি গীতাঞ্জলির কবিতাগুলোর ইংরেজি অনুবাদের কাজ শুরু করেন। পরবর্তীতে ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি সংস্করণের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

 

শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি কুষ্টিয়াতে কী কী দেখবেন

শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে দেখার মতো বহু জিনিস রয়েছে। এখানে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে ঐতিহাসিক ভবনটির স্থাপত্য ও চারপাশের সবুজ পরিবেশ। বাড়িটির ভেতরে রয়েছে রবীন্দ্রনাথের জীবন ও কর্মের বিভিন্ন স্মৃতিচিহ্ন।

ঐতিহাসিক তিনতলা ভবন

কুঠিবাড়ির প্রধান আকর্ষণ হলো ঐতিহাসিক তিনতলা ভবন। এই ভবনে কেটেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের দীর্ঘ দশ বছর। পুরোনো স্থাপত্যশৈলী, প্রশস্ত বারান্দা এবং ভবনের স্বতন্ত্র নকশা দর্শনার্থীদের আকৃষ্ট করে। ভবনটির প্রতিটি অংশে ইতিহাসের ছাপ রয়েছে। ভবনের ছাদ থেকে রবীন্দ্রনাথ জোস্না দেখতেন।

রবীন্দ্রনাথের বিভিন্ন বয়সের ছবি

জাদুঘরের ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়ের ছবি সংরক্ষিত রয়েছে। তাঁর শৈশব থেকে জীবনের শেষ সময় পর্যন্ত নানা পর্যায়ের ছবি দেখে কবির জীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

কবির ব্যবহৃত আসবাবপত্র

জাদুঘরে রবীন্দ্রনাথের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী প্রদর্শিত হয়। এর মধ্যে রয়েছে চেয়ার, টেবিল, সোফাসেট, আরামকেদারা ও পালংকের মতো ঐতিহাসিক নিদর্শন।

চঞ্চলা ও চপলা স্পিডবোট

কুঠিবাড়ির সংগ্রহে চঞ্চলা ও চপলা নামের দুটি স্পিডবোটের উল্লেখ রয়েছে। এগুলো রবীন্দ্রনাথের শিলাইদহ জীবনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন।

আট বেহারার পালকি

জাদুঘরের অন্যতম আকর্ষণীয় সংগ্রহ হলো আট বেহারার পালকি। অতীতের যাতায়াতব্যবস্থা ও জমিদারি জীবনের একটি চিত্র এই পালকির মাধ্যমে পাওয়া যায়।

রবীন্দ্রনাথের শিল্পকর্ম

রবীন্দ্রনাথ শুধু কবি বা সাহিত্যিক ছিলেন না, তিনি একজন চিত্রশিল্পীও ছিলেন। কুঠিবাড়ির জাদুঘরে তাঁর বিভিন্ন শিল্পকর্ম ও সৃজনশীল জীবনের স্মৃতিচিহ্ন প্রদর্শিত হয়।

পুকুর ও সবুজ প্রাঙ্গণ

মূল ভবনের বাইরে রয়েছে সবুজে ঘেরা পরিবেশ এবং পুকুর। এখানে কিছুটা সময় কাটালে শিলাইদহের শান্ত গ্রামীণ আবহ অনুভব করা যায়। ছবি তোলার জন্যও জায়গাটি বেশ সুন্দর।

 

শিলাইদহ কুঠিবাড়ি কীভাবে যাবেন

বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কুষ্টিয়া যাওয়া যায়। বাস, ট্রেন ও ব্যক্তিগত গাড়িতে করে যেকোনো জেলা থেকে কুষ্টিয়া যাওয়া যায়। সেখান থেকে স্থানীয় যানবাহনে সহজেই শিলাইদহ কুঠিবাড়ি যাওয়া যায়।

See also  কেওক্রাডং ভ্রমণ গাইড: ইতিহাস, যাওয়া ও খাওয়ার উপায়, খরচ ও ভ্রমণ টিপস

ঢাকা থেকে কুষ্টিয়া

ঢাকা থেকে বাসে কুষ্টিয়া যেতে পারেন। গাবতলীসহ নির্ধারিত বাস কাউন্টার থেকে কুষ্টিয়াগামী বাস পাওয়া যায়। হানিফ, শ্যামলী সহ বিভিন্ন বাস ঢাকা থেকে কুষ্টিয়া নিয়মিত যাতায়াত করছে। বাসের ধরন ভেদে ৮০০ থেকে ১৫০০ টাকা ভাড়া নিয়ে থাকে। বাসের রুট, সময় ও ভাড়া পরিবহনভেদে পরিবর্তিত হতে পারে।

ঢাকা থেকে সরাসরি ট্রেনে করে কুষ্টিয়া যাওয়া যায়। সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস প্রতিনিয়ত ঢাকা টু কুষ্টিয়া ট্রেন পরিচালনা করে থাকে। ট্রেন এবং আসন ভেদে ভাড়া ৪০০ থেকে ৯৫০ টাকা পর্যন্ত। ট্রেনে যেতে হলে কুষ্টিয়া কোট স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটো রিক্স আবার সিএনজিতে সহজে কুঠিবাড়িতে যাওয়া যায়। ট্রেনের গন্তব্য ও সময়সূচি যাচাই করে টিকিট সংগ্রহ করবেন।

 

কুষ্টিয়া শহর থেকে কুঠিবাড়ি

কুষ্টিয়া শহর থেকে শিলাইদহ কুঠিবাড়ির দূরত্ব আনুমানিক ১৫ কিলোমিটার। শহরের মজমপুর গেট বা বাস টার্মিনাল এলাকা থেকে সিএনজি, অটোরিকশা অথবা ইজিবাইকে যেতে পারবেন। যাত্রার আগে চালকের সঙ্গে যাওয়া-আসার ভাড়া ও অপেক্ষার সময় ঠিক করে নেওয়া ভালো।

শিলাইদহ কুঠিবাড়ি ভ্রমণে থাকবেন কোথায়

কুষ্টিয়া শহরে থাকার জন্য অনেক হোটেল রয়েছে। সেখানে অনেক কম খরচেই থাকা যায়। মাঝারি মানের হোটেল থেকে শুরু করে ভালো মানের হোটেল রয়েছে। তাই কুঠিবাড়ি ঘুরতে গিয়ে থাকার জন্য কোন অসুবিধা হয় না।

খাবেন কোথায়

রবীন্দ্র কুঠিবাড়ি ও কুষ্টিয়া শহরে খাওয়ার জন্য অনেক হোটেল রয়েছে। মাঝারি থেকে শুরু করে অনেক নামি দামি হোটেল রয়েছে। এছাড়া কুষ্টিয়া বিখ্যাত খাবর যেমন, কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা এবং কুলফি মালাই।

 

শিলাইদহ কুঠিবাড়ি ভ্রমণের উপযুক্ত সময়

শিলাইদহ কুঠিবাড়ি ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত ও আরামদায়ক সময় শীতকাল। বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আবহাওয়া তুলনামূলক মনোরম থাকে। এ সময় প্রচণ্ড গরমের ঝামেলা ছাড়াই বাড়ির প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ ঘুরে দেখা যায়। তবে বছরের অন্য সময়েও কুঠিবাড়ি ভ্রমণ করা যায়। বর্ষাকালে প্রকৃতি সবুজ হয়ে ওঠে, তাই এ সময়ও যাওয়া যায়। কিন্তু বৃষ্টির কারণে যাতায়াতে কিছুটা অসুবিধা হতে পারে।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ বৈশাখ শিলাইদহে বিশেষ আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই সময় গেলে রবীন্দ্রসংগীত, সাহিত্য ও সাংস্কৃতিক পরিবেশ উপভোগের করা যায়। তবে অনুষ্ঠানের সময়সূচি আগে থেকে জেনে নেওয়া উচিত।

শিলাইদহ কুঠিবাড়ির প্রবেশ টিকিট ও খোলার সময়

শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে পরিচালিত হয়। এখানে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করতে হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী:

বিষয় তথ্য
প্রাপ্তবয়স্ক বাংলাদেশি দর্শনার্থী ৩০ টাকা
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ১০ টাকা
পাঁচ বছরের কম বয়সী শিশু বিনামূল্যে
সার্কভুক্ত বিদেশি দর্শনার্থী ২০০ টাকা
অন্যান্য বিদেশি দর্শনার্থী ৪০০ টাকা

খোলার সময়সূচি:

সময় খোলার সময়
গ্রীষ্মকাল সকাল ১০টা–সন্ধ্যা ৬টা
শীতকাল সকাল ৯টা–বিকেল ৫টা
দুপুরের বিরতি ১টা–১টা ৩০ মিনিট
শুক্রবার জুমার নামাজের জন্য দুপুর ১২টা ৩০–বিকেল ৩টা বন্ধ

সাপ্তাহিক ছুটি রবিবার। সোমবার দুপুর ২টা থেকে জাদুঘর খোলা হয়।

See also  কাপ্তাই লেক-ইতিহাস, কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কোথায় থাকবেন

 

শিলাইদহ কুঠিবাড়ির আশপাশে দর্শনীয় স্থান

কুষ্টিয়া শুধু রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত স্থান নয়, এই জেলার রয়েছে সমৃদ্ধ সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য। সময় থাকলে আরও কয়েকটি জায়গা ঘুরে দেখতে পারেন।

লালন শাহের আখড়া

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন শাহের আখড়া বাংলাদেশের বাউল সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বাউল সাধক লালন শাহের স্মৃতি সংরক্ষিত রয়েছে। তাঁর দর্শন, গান ও জীবন সম্পর্কে জানতে জায়গাটি ঘুরে দেখতে পারেন।

হার্ডিঞ্জ ব্রিজ

পদ্মা নদীর ওপর নির্মিত ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ রেলসেতুগুলোর একটি। এর ঐতিহাসিক গুরুত্ব এবং নদীর পরিবেশ ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করে।

মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক মীর মশাররফ হোসেনের স্মৃতিবিজড়িত বাস্তুভিটা কুষ্টিয়া জেলার আরেকটি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান। সাহিত্যপ্রেমীদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য।

 

সর্তকতা

  • জাদুঘরের সাপ্তাহিক ছুটি ও খোলার সময় জেনে যাবেন।
  • প্রবেশের আগে টিকিট সংগ্রহ করবেন।
  • ঐতিহাসিক আসবাবপত্র ও প্রদর্শিত সামগ্রী স্পর্শ করবেন না।
  • জাদুঘরের নিয়ম মেনে ছবি তুলবেন।
  • কোনো দেয়াল বা ঐতিহাসিক স্থাপনায় নাম লিখবেন না।
  • প্রাঙ্গণে ময়লা ফেলবেন না।
  • গরমের দিনে সঙ্গে পানি রাখবেন।
  • শিশুদের নিয়ে গেলে তাদের প্রতি বাড়তি নজর রাখবেন।
  • স্থানীয় যানবাহনে ওঠার আগে ভাড়া ঠিক করে নেবেন।

 

পরিশেষে

বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান শিলাইদহ কুঠিবাড়ি। সাহিত্য প্রেমীদের কাছে এটি আরো একটি রোমাঞ্চকর স্থান। এখানে রয়েছে বাংলা সাহিত্যের মুকুটহীন সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিসপত্র। প্রতিদিন দেশ-বিদেশ থেকে বহু পর্যটক এখানে ছুটে আসছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই স্থানটি দেখতে। তাই রবীন্দ্র কুঠিবাড়ি এটি শুধু একটি ভ্রমণ স্থান নয় এর সাথে মিশে আছে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির ও সাহিত্য।

 

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত?

শিলাইদহ কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরেশদপুর গ্রামে অবস্থিত।

২. কুষ্টিয়া শহর থেকে কুঠিবাড়ির দূরত্ব কত?

কুষ্টিয়া শহর থেকে শিলাইদহ কুঠিবাড়ির দূরত্ব আনুমানিক ১৫ কিলোমিটার।

৩. শিলাইদহ কুঠিবাড়ি কোন দিন বন্ধ থাকে?

জাদুঘর সাধারণত প্রতি রবিবার বন্ধ থাকে। সোমবার দুপুর ২টা থেকে খোলা হয়।

৪. কুঠিবাড়ির প্রবেশ টিকিট কত টাকা?

প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশি প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের টিকিট ৩০ টাকা এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১০ টাকা।

৫. শিলাইদহে রবীন্দ্রনাথ কত বছর ছিলেন?

রবীন্দ্রনাথ ১৮৮৯ সাল থেকে এ অঞ্চলে জমিদারি কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। ১৮৯১ থেকে ১৯০১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি এখানে অবস্থান করেন।

 

আরো পড়ুন

Sohag
Sohag

আমি একজন ভ্রমণপ্রেমী ও ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা। দেশ-বিদেশের দর্শনীয় স্থান, ভ্রমণ গাইড, যাতায়াত, আবাসন ও প্রয়োজনীয় তথ্য নির্ভরযোগ্যভাবে পাঠকদের কাছে তুলে ধরাই আমার লক্ষ্য।

Articles: 9